1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার দলিল লেখক মাসুদ পারভেজ রনি

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

বগুড়া মহানগরের সাব-রেজিস্ট্রি অফিসে নির্বাচন চলাকালে দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় মাসুদ পারভেজ রনি নামে এক দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া মহানগরের সাব-রেজিস্ট্রি অফিসে নির্বাচন চলাকালে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ পারভেজ রনি একটি দেশীয় ধারালো অস্ত্র হাতে নিয়ে উপস্থিত হয়ে আতঙ্কের সৃষ্টি করেন। প্রত্যক্ষদর্শী- দের ভাষ্য অনুযায়ী, তিনি অস্ত্র হাতে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং কিছুক্ষণ পর নিজেই ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দিনগত রাতে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে রনিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া মহানগরের নাটাইপাড়া এলাকা থেকে ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত সেই দেশীয় ধারালো ছোরাটি উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost