1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

খাল খনন শেষে ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

সাব্বির হাসান, রাজনগর, মৌলভীবাজার উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

কুলাউড়া উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কুলাউড়া উপজেলার ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়।

​এই প্রকল্পের আওতায় ৩.০৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্ধারিত মান বজায় রেখে প্রকল্পের ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন করতে প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হয়। তবে পরবর্তীতে টানা বৃষ্টিপাতের কারণে অবশিষ্ট অংশের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে কাজ বন্ধ থাকায় অব্যয়িত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

​এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। যথাযথ প্রয়োজন ও স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। নির্ধারিত কাজ শেষে অব্যয়িত অর্থ সরকারি বিধি অনুযায়ী সম্পূর্ণ সততার সঙ্গে কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। ​তিনি আরও জানান, টানা বৃষ্টির কারণে অসমাপ্ত থাকা খননকাজটি পরবর্তীতে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় বরাদ্দ চেয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost