1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বগুড়া কাহালুতে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত
বগুড়া কাহালুতে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১ টার সময় বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। মৃতু শিশুরা হলেন, জাকিরুল (৬), পিতা মোঃ আসাদুল ইসলাম, ফাইম (৮) ও সুরাইয়া (৫), উভয়ের পিতা ফারুক মণ্ডল, তিনজনই উপজেলা ভালতা গুচ্ছগ্রামের বলে জানা যায়।

মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার সময় তিন শিশু নিজ, নিজ, বাড়ি থেকে বের হয়। দুপুর ১ টার সময় মোছাঃ সালমা খাতুন পুকুরে মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে। পরে পাড়া-প্রতিবেশীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। মিন্টু প্রামাণিক নামে ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করে। সুরাইয়াকে না, পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost