পাবনার সাঁথিয়ায় আতাইকুলা আঃ শুকুর (৪৮) নামের আওয়ামীলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার।
শনিবার বিকালে রতনপুর গ্রামের আজিজের বাড়ীর পাশে বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। সে রতনপুর গ্রামের রুকন আলীর ছেলে ও ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়াড আওয়ামীলীগের সহসভাপতি ছিল।
পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত নয়টার দিকে খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে বাড়ী আসে না। শনিবার পরিবারের পক্ষ থেকে আতাইকুলা থানায় জানালে থানা পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের আজিতের বাশ বাগান থেকে লাশ উদ্ধার করে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান ওই ব্যক্তি মিচিং এর সংবাদে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করি। বিভিন্ন আলামত ও খুনের ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply