1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ: বিএনপি নেতা বোরহান উদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

নিয়াজ মাসুদ, নরসিংদী :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

নরসিংদীর শীলমন্দি ইউনিয়নে (ঢাকা টুডে সাংবাদিক মোঃ সাকিব খন্দকার) সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগে শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক সাংবাদিক।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুন দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্ত্রী নির্যাতনের একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে যান ঢাকা টুডের নরসিংদী জেলা প্রতিনিধি সাকিব খন্দকার। ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ফেরার সময় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সাংবাদিককে মারধর করার পাশাপাশি তার ব্যবহৃত মাইক্রোফোন, ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া ধারণকৃত ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তার ওপর পুনরায় হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বোরহান উদ্দিনসহ মোট ২০ জনকে আসামি করে নরসিংদী জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক সাকিব খন্দকার বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তার ভাষ্য, সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost