1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বগুড়ায় মানবিক সেবায় আস্থার প্রতীক হয়ে উঠেছেন এসআই জেবুন নেছা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হঠাৎ করে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর মানেই একটি পরিবারের অসহনীয় দুশ্চিন্তা ও বুকভাঙা অপেক্ষা। সেই কঠিন মুহূর্তে বহু পরিবারের আস্থা ও ভরসার নাম হয়ে উঠেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জেবুন নেছা।

তার দায়িত্ববোধ, মানবিকতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নির্যাতনের শিকার নারী ও শিশুদের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা।

গত ২০২১ সালে বগুড়া সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে দায়িত্ব গ্রহণের পর থেকে এসআই জেবুন নেছা নিখোঁজ শিশু উদ্ধারের পাশাপাশি পারিবারিক সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় সেবা দিয়ে আসছেন। তাঁর উদ্যোগে অনেক গুলো ভেঙ্গে যাওয়া পরিবার পুনরায় একত্রিত হয়েছে এবং অনেক নারী স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এর আগে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে দায়িত্ব পালন করেন। সেখানেও নিখোঁজ শিশু উদ্ধার, নির্যাতিত নারী ও শিশুদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসিত হন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার বগুড়া জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।

এদিকে থানা সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং সরাসরি থানায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তিনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে অসংখ্য শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি আশ্রয়হীন নারী ও শিশুদের জন্য অস্থায়ী আশ্রয়, প্রাথমিক চিকিৎসা এবং পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সক্রিয় ভূমিকা পালন করছেন।

নিজের দায়িত্ব সম্পর্কে এসআই জেবুন নেছা বলেন, “একজন মায়ের কোলে সন্তানের হাসি ফিরিয়ে দিতে পারলে মনে হয় আমার পুলিশের পোশাক সত্যিকার অর্থেই সার্থক হয়েছে। আমি পুলিশ হওয়ার আগে একজন মানুষ, আর মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”

স্থানীয়দের মতে, কঠোর পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ ও আন্তরিক সেবার মাধ্যমে এসআই জেবুন নেছা অসংখ্য মানুষের আস্থা অর্জন করেছেন। নিখোঁজ শিশু ও অসহায় নারীদের কাছে তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তা নন, বরং একজন নির্ভরযোগ্য অভিভাবক।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost