1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বগুড়ায় ফুচকা কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত
বগুড়ায় ফুচকা কারখানায় অভিযান

বগুড়া শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত “মুন কাচ্চি এবং মুন ফুচকা” র কারখানা, চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়ায় অভিযান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সাকিব হোসেন এর ১ বছর কারাদণ্ড। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২ টা থেকে শুরু হয়ে দুপুর ০১ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তেরি করতে দেখা যায়।
২. ফুচকার ময়দা ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ ও কাদা/ময়লার উপস্থিতি পাওয়া যায় এবং সেই কাদা/ময়লা পরিষ্কার না করেই একই টেবিলে ময়দা ডো করতে দেখা যায়। এবং অপরাধ স্বীকার করে।
৩. খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করে ফুচকা তৈরি করতে দেখা যায়।
৪. খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে “মুন কাচ্চি এবং মুন ফুচকা” র স্বাধিকারী মোঃ সাকিব হোসেন এর ১ বছর বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করেন এবং জেল হাজতে প্রেরণ করেন।

অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম। অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost