1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

বগুড়ায় দই কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত
বগুড়ায় দই কারখানায় অভিযান

বগুড়া শহরের ফতেহ আলী বাজার গেট এলাকায় অবস্থিত “ঘোষ মিষ্টান্ন ও দই” এর কারখানা, চেলোপাড়া, বগুড়া সদর, অভিযান। ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ০১.০০ টা থেকে শুরু হয়ে দুপুর ০১.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই তেরি করতে দেখা যায়।
২. দই প্রস্তুতকারক হিসেবে বিএসটিআই হতে মানসনদ গ্রহণ না করেই দই প্রস্তুত করতে দেখা যায়।
৩. নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করতে দেখা যায়।
৪. খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে “ঘোষ মিষ্টান্ন ও দই” -কে ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost