পূর্বে জমির জটিলতার কারণে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের নিউ কলোনি এলাকার চলমান ড্রেন নির্মাণকাজ বন্ধ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার দুই পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সমঝোতার পথ তৈরি করেন। উভয় পক্ষের সম্মতিতে অবশেষে ড্রেন নির্মাণকাজ আবারও শুরু হয়েছে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছারের আন্তরিকতা, দূরদর্শিতা ও কার্যকর ভূমিকার প্রশংসা করছেন।
জনস্বার্থে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Leave a Reply