1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বগুড়ায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মহোদয় বলেন, “বগুড়ায় রথযাত্রা উৎসব যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা সবাই মিলে বগুড়াবাসীকে একটি নিরাপদ ও অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে বদ্ধপরিকর।”

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost