1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শেরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্ম কাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার বিকেলে শেরপুর জেলা ও সদর থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় শেরপুর সদর উপজেলার ২নং চর শেরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাবেক সদস্য ও ২ নং চরশেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লা এর সহযোগিতায় এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম ভিপি এর নেতৃত্বে এক বিশাল মিছিল এসে জেলার ঐতিহাসিক দারোগালী পৌরপার্কে এসে শেষ করে।
এর পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল একত্রিত হয়ে শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে মিছিলটি শেষ করে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর সংরক্ষিত মহিলা আসনের এমপি ডাক্টার সানসিলা জেব রিন প্রিয়াঙ্কা,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্থগিত কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহ্বায়ক ও জেলা দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা বিএনপির সহ-সভাপতি ও ছমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম ভিপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ শ্রমিক দল মহিলা দল কৃষক দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost