1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বগুড়া লতিফপুর কলোনীতে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

বগুড়া মহানগরের লতিফপুর কলোনী এলাকায় পূর্ব শত্রুতার দ্বন্দ্বের জেরে আরিফ শেখ (৩৫) কে তার প্রতিপক্ষরা রা’ম’দা দিয়ে কূপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।গতকাল শুক্রবার (১০ জুলাই) দিন গত রাত আনুমানিক ১২ টার সময় প্রীতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। লতিফপুর কলোনি এলাকার পিতা মোঃ আজিজ শেখের ছেলে, মোঃ আরিফ শেখ।

নিহত আরিফ শেখের বিরুদ্ধে হ’ত্যা, অ’স্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলার আসামী ছিল। তার স্বজনদের দাবী, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে মোঃ আরিফ শেখের প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খোঁজাখুঁজি করছিল। নিহত আরিফ শেখকে, গভীর রাতে একা পেয়ে রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে প্রতিপক্ষরা ঘটনার স্থল থেকে পালিয়ে যায়।

পরে আনুমানিক রাত ১ টার সময় স্থানীয় লোকজনেরা রক্তাক্ত অবস্থায় মোঃ আরিফের শেখের মরদেহ পড়ে থাকতে দেখে, পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফের মরদেহ উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost