1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু রক্ষায় মাঠে ১১ বিজিবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

টানা ভারী বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি গুরুত্বপূর্ণ স্টিলের সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার পর জরুরি ভিত্তিতে ক্ষয়রোধে কাজ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

সাম্প্রতিক কয়েক দিনের ভারী বর্ষণের কারণে ১১ বিজিবির অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্ট সংলগ্ন স্টিলের সেতুর পশ্চিম পাশের নিচের মাটি সরে যায়। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অধিনায়ক নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সেতু রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রবল বর্ষণের মধ্যেও বিজিবি সদস্যরা মাটিভর্তি বস্তা ব্যবহার করে পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং সেতুর নিচের অংশে ক্ষয়রোধে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তাদের দ্রুত পদক্ষেপে সেতুর আরও ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে আসে।

১১ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তা প্রদানেও বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবির এই দ্রুত উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটির অবস্থা পর্যবেক্ষণ করবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost