1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

এস এম শহীদুল ইসলাম, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মাদক নির্মূলে কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অদ্য ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন ট্রাভেলস’-এর একটি স্লিপার কোচ (বাস) থামিয়ে তল্লাশিকালে গাড়ির স্লিপিং সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৯২,০০০ (বিরানব্বই হাজার) পিস অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদক পরিবহনে জড়িত থাকার অপরাধে গাড়ির হেল্পার মোঃ শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এসময় গাড়ির চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost