admin
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে শেষ মুহূর্তে পরিবর্তন আনা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরসূচিতে।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনের বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে নিউজার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দর অথবা কোনো সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করতে পারে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিমানটির অবস্থান ও মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় নিয়ে জটিলতার পাশাপাশি নিউইয়র্কে সম্ভাব্য বিক্ষোভের বিষয়টিও সফর পরিকল্পনায় প্রভাব ফেলেছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে নেতানিয়াহুর প্রকাশ্য বিরোধও এ সফরকে ঘিরে আলোচনায় রয়েছে। তবে মামদানি পরে স্বীকার করেছেন, মেয়র হিসেবে তার নেতানিয়াহুকে গ্রেপ্তারের সরাসরি ক্ষমতা নেই।

নেতানিয়াহু ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী, তিনি নিউইয়র্কে রাতযাপন না করে ভাষণের পরই ইসরাইলে ফিরে যাবেন।

এদিকে সফরের আরেকটি কর্মসূচিও বাতিল হয়েছে। টেক্সাসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত বৈঠকটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না। ইসরাইলি কর্মকর্তারা এর পেছনে যাত্রাপথ, জ্বালানি নেওয়া এবং সমন্বয়গত জটিলতার কথা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে করুণভাবে দিতে হবে : রাশেদ খান

১

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতার

২

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৫

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন