সৈয়দ সাকিবুল্লাহ বেলাল,স্টাফ রিপোর্টার বরিশাল
১৪ অক্টোবর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিঃসন্তান বিধবা কনক হালদারের প্রয়োজন একটু মাথা গোঁজার ঠাঁই

নিঃসন্তান বিধবা কনক হালদারের প্রয়োজন একটু মাথা গোঁজার ঠাঁই

 

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম সোমাদ্দারপাড় গ্রামে (সোমাদ্দারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) মানবেতর জীবনযাপন করছেন নিঃসন্তান বিধবা কনক হালদার(৭০)।

প্রয়াত দীনবন্ধু হালদারের স্ত্রী কনক হালদারের স্বামী-সন্তান কেউ নেই। জরাজীর্ণ ছোট্ট একটি ঘরে তিনি বসবাস করছেন। ঘরটি এতটাই নড়বড়ে যে, একটু জোরে বাতাস হলেই ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে তাঁর। বর্ষা এলে পানি পড়ে, শীতে হিমেল হাওয়া ঢোকে।

স্থানীয়রা জানান, অন্যের সহায়তায় কোনোমতে চলছে তাঁর জীবন। একটি নিরাপদ ঘরই এখন তাঁর একমাত্র চাওয়া।

এ বিষয়ে পরিবেশকর্মী সৈয়দ মাজারুল ইসলাম রুবেল বলেন, ‘বিধবা ও নিঃসন্তান কনক হালদারের মাথা গোঁজার ঠাঁই নেই। সরকারি-বেসরকারি সহায়তা বা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় তাঁর জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা করা গেলে তিনি শেষ বয়সে একটু নিরাপদে বাঁচতে পারবেন।’

তিনি কনক হালদারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে করুণভাবে দিতে হবে : রাশেদ খান

১

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতার

২

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৫

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৬

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের ১৬ দিন করে কারাদণ্ড

৭

জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ‘ধানের শীষের বিজয় মানে বালিয়া ইউনিয়নের বিজয়’