admin
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয়—এমন মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার ২৫ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে, তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় আর কার্যকর নয়, সেগুলোতে সংস্কার আনতে হবে। তার মতে, বর্তমান বাস্তবতায় জাতিসংঘকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তুলতে প্রয়োজন সংস্কার।

তিনি আরও বলেন, আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়। আর সেই আস্থা অর্জনের জন্য সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় আরও বেশি কণ্ঠকে যুক্ত করতে হবে।

এ ক্ষেত্রে শিল্প খাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো বিভিন্ন অংশীজনকে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

ড. খলিলুর রহমান বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের জন্য যথেষ্ট সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত।

তিনি মনে করেন, বিশ্বব্যাপী পরিবর্তিত পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের কার্যক্রমকে আরও বাস্তবভিত্তিক করতে হবে। একই সঙ্গে যেসব ক্ষেত্রে বর্তমান কাঠামো কার্যকর নয়, সেসব জায়গায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

তার বক্তব্যে জাতিসংঘের ভবিষ্যৎ কার্যকারিতা, সংস্কার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সংস্কার এবং বিভিন্ন পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে করুণভাবে দিতে হবে : রাশেদ খান

১

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতার

২

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৫

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন