1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

স্মার্ট ল’য়ার লিঃ (ল-ফার্ম)-এর সেবা সম্প্রসারণ, আসছে নিজস্ব অ্যাপ

স্টাফ রিপোর্টার :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

দেশের আইনসেবাকে আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে স্মার্ট ল’য়ার লিঃ (ল-ফার্ম)। প্রতিষ্ঠানটির দাবি, অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ক্লায়েন্টরা তাঁদের প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শ ও বিভিন্ন ধরনের আইনগত সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

প্রতিষ্ঠানটির কার্যক্রমে একটি বিশেষায়িত মার্কেটিং টিম ক্লায়েন্টদের বিভিন্ন প্রয়োজনীয় প্রক্রিয়ায় সমন্বয় ও সহায়তা প্রদান করছে বলেও জানানো হয়েছে। এর ফলে আইনসেবা গ্রহণের পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও সুশৃঙ্খল হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়। স্মার্ট ল’য়ার লিঃ (ল-ফার্ম)-এর সম্মানিত ফাউন্ডার অ্যান্ড সিইও জানান, দেশের বাইরেও ২১টি দেশে প্রতিষ্ঠানটির সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আইনসেবা আরও বিস্তৃত করতে আগামী বছর প্রতিষ্ঠানটির নিজস্ব একটি মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন, 

তার ভাষ্য অনুযায়ী, অ্যাপটি চালু হলে একজন সেবাগ্রহীতা যেকোনো সময় দেশের অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে অডিও বা ভিডিও কলের মাধ্যমে সরাসরি আইনি পরামর্শ গ্রহণ করতে পারবেন। এতে আইনসেবা আরও সহজলভ্য, সময়োপযোগী এবং কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন, 

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে আইনসেবার এই উদ্যোগ দেশের বিচারসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। প্রযুক্তিনির্ভর আইনসেবা বিস্তারে স্মার্ট ল’য়ার লিঃ (ল-ফার্ম)-এর এই উদ্যোগ দেশের আইনখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost