1. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহি, শান্তার বিরুদ্ধে থানায় জিডি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

জুলাই আন্দোলনকে অবমাননা এবং এ নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ জমা দেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারীরা লিখিত আবেদনে দাবি করেছেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু অভিযুক্তরা আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং অবমাননাকর বক্তব্য দিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন।

বিশেষ করে শান্তা ফারজানার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। অভিযোগকারীদের ভাষ্য, ওই ভিডিও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

তদন্তে যদি অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost