পটুয়াখালীর রাঙ্গাবালীতে তারুণ্যকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
রাঙ্গাবালী থানার আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতায় স্থানীয় তরুণ ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতায় খেলোয়াড়রা নিজেদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার জনাব,মো. নাজমুল হাসান, রাঙ্গাবালি থানার অফিসার ইনচার্জ, জনাব মো. জসিম উদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ এবং বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক।
কাবাডি প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply