1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

‎কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সভা ‎

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত


‎গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন নিয়ে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদের সঙ্গে মতবিনিময় করেন।

‎শুক্রবার সকালে, পূর্ব চান্দরা সাইজুদ্দিন আহমেদ এর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

‎সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস এম খালিদ হোসেন। সভাটি সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী সারোয়ার হোসেন আকুল।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ।

‎মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা ৮ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, নাগরিক সেবা ও এলাকার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

‎স্থানীয়দের বক্তব্য, এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। মতবিনিময় সভায় উপস্থিত অনেকেই সাইজুদ্দিন আহমেদকে কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে সাইজুদ্দিন আহমেদ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সভায় ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনি মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost