1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রথমবার একসঙ্গে দিলারা জামান–আবুল হায়াত–ডলি জহুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর—দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে কাজ করলেও এই প্রথমবার তারা একসঙ্গে একটি নাটকে পর্দা ভাগ করে নিচ্ছেন।

নাটকের নাম ‘দাদি ভয়ংকর’। এটি রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। নাটকটির গল্পে তুলে ধরা হয়েছে প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, যেখানে সমাজ ও পারিবারিক জীবনে এর প্রভাবকে কেন্দ্র করে তৈরি হয়েছে মূল কাহিনি।

নির্মাতা জানান, বর্তমান সময়ে প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার নানা ধরনের জটিলতাও তৈরি করছে। এই নাটকে সেই দুই দিকই তুলে ধরা হয়েছে, তবে শেষ পর্যন্ত ভালো দিকের প্রতি মানুষকে উৎসাহিত করাই গল্পের মূল উদ্দেশ্য।

নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, দীর্ঘ অভিজ্ঞতা থাকা সিনিয়র শিল্পীদের একসঙ্গে এক নাটকে আনা সহজ কাজ নয়। তবে নির্মাতা সফলভাবে সেটি করতে পেরেছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে দিলারা জামান বলেন, প্রযুক্তি যেমন স্বাচ্ছন্দ্য দিচ্ছে, তেমনি বিপদও ডেকে আনছে—এই বার্তাটিই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, সহশিল্পীদের সঙ্গে কাজ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুরোনো দিনের স্মৃতিও ফিরে আসে।

ডলি জহুর জানান, দীর্ঘ সময় পর আবারও একই প্রজন্মের সহশিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। বিশেষ করে আবুল হায়াত ও দিলারা জামানের সঙ্গে একই নাটকে কাজ করাকে তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost