1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

বলিউডে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা আমির খান। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ৬০ বছর বয়সী এই অভিনেতা মুম্বাইয়ের নিজ বাসভবনে একেবারে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সম্পন্ন করবেন। অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করতে তারা কোনো জমকালো আয়োজন চান না। তাই বাড়িতেই রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

আমিরের ভাষায়, তিনি এবং গৌরী দুজনেই সাদামাটা আয়োজন পছন্দ করেন। সে কারণেই সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

২০২৪ সালের শেষ দিকে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান আমির খান। পরে নিজের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। পরবর্তীতে দুই স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ ঘটে তার। এবার তৃতীয়বারের মতো নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost