1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রায়পুর পৌর যুবদলের বর্ধিত সভা সফলভাবে অনুষ্ঠিত

জুয়েল সিরাজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

রায়পুর পৌর যুবদলের উদ্যোগে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম জিলানী, সভাপতি, রায়পুর পৌর বিএনপি। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাহিদ মোহাম্মদ জাকির, সদস্য সচিব, রায়পুর পৌর যুবদল।

সভায় সভাপতিত্ব করেন নূরে হেলাল মামুন, আহ্বায়ক, রায়পুর পৌর যুবদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবিউল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রায়পুর পৌর যুবদল।

এ সময় বক্তব্য রাখেন রায়পুর পৌর যুবদলের সদস্য ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ভূঁইয়া মোহাম্মদ জুয়েল, পৌর যুবদলের সদস্য মামুন সরদার, ইমতিয়াজ আরিফ ও আব্দুল মোতালেব পরান।

বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রায়পুর পৌর যুবদলকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost