1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

পচাবহলা আলাই ব্রিজ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে !

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

ইসলামপুর সদর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত পচাবহলা আলাই ব্রিজের দক্ষিণ পাশটি কিছুদিন আগে হওয়া ভারী বৃষ্টির আগেই মারাত্মকভাবে ভেঙে যায়। পরবর্তীতে টানা বর্ষণ ও নদীর স্রোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

বর্তমানে ঝুঁকি নিয়ে কেবল একটি অটোরিকশা কোনোমতে চলাচল করতে পারে। দুই দিক থেকে যানবাহন এলে একপাশের গাড়িকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তারপর অত্যন্ত ঝুঁকি নিয়ে অন্য পাশের গাড়িটি ভাঙা অংশ অতিক্রম করে। প্রতিদিন শত শত মানুষ জীবন হাতে নিয়ে এই সড়ক ব্যবহার করছেন।বিশেষ করে কোনো অপরিচিত ব্যক্তি যদি দিনে বা রাতে এই রাস্তা দিয়ে চলাচল করেন, তাহলে তিনি সহজেই একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন।

আমরা চাই না কোনো প্রাণহানি ঘটার পর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হোক। দুর্ঘটনার আগে ব্যবস্থা নেওয়াই প্রকৃত দায়িত্ব। তাই ইসলামপুর উপজেলা প্রশাসন, জামালপুর জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট আমাদের বিনীত আবেদন—অনতিবিলম্বে পচাবহলা আলাই ব্রিজ পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করুন।

একটি ব্রিজ শুধু ইট-পাথরের নির্মাণ নয়; এটি হাজারো মানুষের নিরাপদ চলাচল, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনের অবলম্বন। মানুষের জীবন অমূল্য। আর কোনো দুর্ঘটনার অপেক্ষা নয়—এখনই কার্যকর পদক্ষেপ নিন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost