1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বাঁশখালীর বন্যার্তদের পাশে ছাত্রদল, সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

এস এম শহীদুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীসহ বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ১১ জুলাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে দুর্গত মানুষের খোঁজখবর নেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এমপির পক্ষ থেকে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানের নেতৃত্বে রামু উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্ত পরিবারের হাতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি তুলে দেওয়া হয়। এ সময় নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকা এখনো পানিবন্দি রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost