1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

জয়পুরহাট সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশইন ব্যর্থ

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ২’নারীসহ ৩’জনকে বাংলাদেশ অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় গ্রামবাসী ও বিজিবি মিলে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দেয়। ৩’ব্যক্তি ও ২’দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার ভোর ৪টায় সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ ৩’জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।

স্থানীয়রা তাৎক্ষণাত তাদের আটকে দিয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের আবার চাপ দিয়ে শুন্য রেখায় পাঠিয়ে দেয় সীমান্তে উভয় বাহিনী শক্ত অবস্থানে আছে।

আটক ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার হাফিজুর রহমানের (৬৫) বাড়ি হলেও ২’নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি-বিএসএফ উদ্ভূত পরিস্থিতি নিরসনে যোগাযোগ ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost