নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের লস্করদী গ্রামে গতকাল মোক্তার হোসেন ও সানাউল্লাহ এবং মতিন গঙ্গের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের মধ্যে জমি জমা সংক্রান্ত আলোচনা চলছিল।
উক্ত জমি সংক্রান্ত আলোচনা চলাকালীন সময়ে শহীদুল্লাহ মামুন সুমন ও কাউসার গং পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সিয়াম (২৪)কে এলোপাতাড়ি ভাবে গুরুতর কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর জখম অবস্থায় সিয়াম কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ০৯-০৭-২৬ ইং তারিখে আনুমানিক ১২.৩০ঘটিকার সময় সিয়ামের মৃত্যু ঘটে। সিয়ামের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এখনো থানায় কেউ মামলা দায়ের করতে আসেনি বলে জানান। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
Leave a Reply