1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

পশ্চিম ফুলমতি কান্দাপাড়া, ইন্দুঘাট ব্রিজ নির্মাণের দাবি জোরালো

মোঃ আলমগীর হোসাইন, রংপুর বিভাগীয় ব্যুরো চিফ
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

কুড়িগ্রাম জেলার ৪ নং ওয়ার্ডের পশ্চিম ফুলমতি কান্দাপাড়া ও ইন্দুঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি টেকসই সেতু (ব্রিজ) নির্মাণ। বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের। ফলে এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন, 

এলাকার জনপ্রতিনিধিদের মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ শহিদুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছেন আলী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে স্থানীয়রা জানান। এলাকাবাসীর আশা, জনপ্রতিনিধিদের আন্তরিক উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পশ্চিম ফুলমতি কান্দাপাড়া–ইন্দুঘাট ব্রিজ নির্মাণের মাধ্যমে বহুদিনের ভোগান্তির অবসান হবে।

আরও পড়ুন, 

স্থানীয়দের মতে, ব্রিজটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দ্রুত প্রকল্প গ্রহণ করে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost