জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার
২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উজান বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩৫টি রিং জাল ও ২০টি কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদাসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ কাজে সংশ্লিষ্ট ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

৩

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

কালিয়াকৈর সফিপুরে মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান

৫

গৌরনদীর মাহিলাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল গোমস্তার নির্বাচনী উঠান বৈঠক

৬

বহিষ্কৃত নেতা নিজাম পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপ প্রবাসী যুব নেতা আবদুল মান্নানের তীব্র নিন্দা

৭

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮

মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১à§