‎মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎
‎চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সতর্কাবস্থানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের তিনটি পৃথক গ্রুপের উদ্যোগে নিজ নিজ ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎​স্থানীয় পুলিশ প্রশাসন এবং ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এরশাদ উল্লাহর প্রত্যক্ষ নেতৃত্ব ও দক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে পুরো কর্মসূচি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দিনটি উদযাপনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ফরিদগঞ্জ সদরে সমবেত হন।
‎​সাবেক এমপি লায়ন হারুনের সমর্থক গ্রুপের কর্মসূচি:
‎সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের অনুসারী যুবদল নেতাদের পরিচালনায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাবেক যুবদল নেতা মাহফুজুর রহমান টিপু, মহসিন মোল্লা, ফজলুর রহমান, রুবেল হোসেন, রুবেল গাজী, শাওন পাঠান, রাজু পাটোয়ারী, মামুন হোসেন ও কামরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা নেতৃত্ব দেন।
‎​কেন্দ্রীয় নেতা মোতাহার হোসেন পাটোয়ারীর সমর্থকদের কর্মসূচি:
‎বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর অনুসারীরা পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেন। এই অংশের শোভাযাত্রা ও সমাবেশে নেতৃত্ব দেন সাবেক যুবদল সদস্য সচিব আব্দুল মতিন, আলম চৌধুরী, মামুন হোসেন, হারুনুর রশিদ এবং কেন্দ্রীয় ও স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
‎​এমপি আব্দুল হান্নানের সমর্থক গ্রুপের শোভাযাত্রা:
‎এদিকে বর্তমান সংসদ সদস্য আব্দুল হান্নানের অনুসারী যুবদলের অপর একটি ধারার উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সাবেক যুবদল আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ইমাম হোসেন পাটোয়ারী এবং সাবেক সদস্য সচিব কাউন্সিলর আমিন মিজি।
‎​প্রশাসনের বক্তব্য:
‎আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এরশাদ উল্লাহ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে পুরো ফরিদগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় পুলিশের কঠোর নজরদারি বজায় ছিল। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে প্রতিটি গ্রুপ দায়িত্বশীলতার সাথে তাদের নিজ নিজ কর্মসূচি সম্পন্ন করেছে।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

৩

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪