ফজলে এলাহী মাকাম,জামালপুর
২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

 

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় গরীর দুস্থ মানুষদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছ।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকালে মাদারগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন,পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মেলেটারি সহ আরো অনেকে।

এ সময় আয়োজক জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সবার আগে বাংলাদেশ এই স্লোগানে প্রান্তিক পর্যায়ে গ্রামের অসহায় দুস্থ মানুষদের ফ্রি চিকিৎসা দেওয়ার লক্ষে সকাল ১১টা থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মূলত এই চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান তারা।

একটানা বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দিন ব্যাপী চক্ষু,মেডিসিন ও গাইনি রোগীদের স্বাস্থ্য সেবা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

৩

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

কালিয়াকৈর সফিপুরে মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান

৫

গৌরনদীর মাহিলাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল গোমস্তার নির্বাচনী উঠান বৈঠক

৬

বহিষ্কৃত নেতা নিজাম পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপ প্রবাসী যুব নেতা আবদুল মান্নানের তীব্র নিন্দা