মোঃ নজরুল ইসলাম ‎কালিয়াকৈর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈর সফিপুরে মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান

কালিয়াকৈর সফিপুরে মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মাংসের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জবাই করা পশুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় সনদ দেখাতে না পারাই অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান , উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মামুনুল হক উপজেলা প্রাণিসম্পদ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারের ৬ জন ব্যবসায়ী গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাই করে মাংস বিক্রি করছিলেন। তবে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের সময় ছয় ব্যবসায়ী তা দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী, পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করে সেটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটলে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, পশুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে আইনবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

৩

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

কালিয়াকৈর সফিপুরে মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান

৫

গৌরনদীর মাহিলাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল গোমস্তার নির্বাচনী উঠান বৈঠক

৬

বহিষ্কৃত নেতা নিজাম পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপ প্রবাসী যুব নেতা আবদুল মান্নানের তীব্র নিন্দা

৭