চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ অক্টোবর রাত ৮টায,গাজীপুর বাজারে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাজার ব্যবসায়ীর কমিটির সভাপতি মুজিবুর রহমান পাঠান বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাজারের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে ইশতেহারে আমরা বাজারের যে যে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ আমরা আশা করি সরকারি বেসরকারিভাবে তা বাস্তবায়ন করতে চেষ্টা করিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং পাইক পাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তার খন্দকার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুমিনুল ইসলামসহ
ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই গাজীপুর বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন