1. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মোবাইল কোর্ট: দুই পল্লী চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা, দুই ক্লিনিক সিলগালা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই পল্লী চিকিৎসককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিচালিত দুটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন।

শনিবার, ৪ জুলাই, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. খায়রুল ইসলাম সজীবের উপস্থিতিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র রায় চিকিৎসকের অনুমোদন ছাড়াই রোগীদের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রদান করতেন। এছাড়া রোগীদের প্রেথিডিন ইনজেকশন প্রয়োগ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ক্লিনিক পরিচালনার অভিযোগও প্রমাণিত হয়।

এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত দুই পল্লী চিকিৎসককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন।

শুধু জরিমানাই নয়, অনিয়মের অভিযোগে তাদের পরিচালিত দুটি ক্লিনিকও সিলগালা করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যথাযথ অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা প্রদান এবং নিয়মবহির্ভূতভাবে ক্লিনিক পরিচালনা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা খাতে অবৈধ কার্যক্রম, ভুয়া চিকিৎসা এবং লাইসেন্সবিহীন ক্লিনিকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

এদিকে অভিযানের খবরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost