ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাসপাতালের সেবার মান উন্নয়ন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা নিপা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর থানা শাখার আমির মো. ফারুক আহমেদ।
এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের বিষয়ে আলোচনা হয়।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আদর্শ প্রেসক্লাব ও প্রেসক্লাবের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন