ফজলে এলাহী মাকাম,জামালপুর
২৯ অক্টোবর ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের মেলান্দহ রায়ার বাকাই গ্রামে বাড়ি ঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের মেলান্দহ রায়ার বাকাই গ্রামে বাড়ি ঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের মেলান্দহে চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে মারধর, বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে চর বানি পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের শিয়ান পাড়া মোড়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ফরহাদ আলী ও তার মা ফিরোজা বেগম।
এ সময় তিনি অভিযোগ করেন, মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোঃ এক্সেন আলী, মোহাম্মদ ওয়ারেস, মোঃ রিপন ও মোঃ রিপন আলী সহ আরো কয়েকজন ভুক্তভোগী ফরহাদ আলীর বাড়ি ঘরে হামলা ভাঙচুর করা সহ দোকানে এসে ফরহাদ আলীকে মারধর করে। এ ব্যাপারে প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে ফরহাদ আলীর পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করা সহ তার বাড়িতে রাতের আঁধারে মুখোশ পরে ফরহাদ আলীর বাড়ি ঘরে হামলা ভাঙচুর চালায়।
এ ব্যাপারে জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ফরহাদ আলীর পরিবার সহ এলাকার সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে আরও ২ মার্কিন সেনার মৃত্যু, নিহতের সংখ্যা ২৩

১

নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ

২

ইরানের গোপন সামরিক নেটওয়ার্ক, আমদানি ২০০ কোটি ডলারের বেশি অস্ত্র

৩

‎ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

৬

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৭