1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

বগুড়া গাবতলীর ইউএনও ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা ফেরত দিলেন সরকারি কোষাগারে

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর বরাদ্দকৃত অর্থের অব্যবহৃত অংশ হিসেবে ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সফলভাবে বাস্তবায়িত হওয়ায় বরাদ্দকৃত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ অবশিষ্ট থাকে। সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার অংশ হিসেবে সেই ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পর অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়াই প্রশাসনের দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।

তবে, স্থানীয়দের মতে, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন,পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। সেই সঙ্গে অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ প্রশাসনের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost