1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিচে হারানো দুই শিশুকে উদ্ধার করল পুলিশ

এস.এম.শহিদুল ইসলাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

কক্সবাজার সমুদ্রসৈকতে ভিন্ন সময়ে হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। ট্যুরিস্ট পুলিশ জানায়, সৈকত এলাকায় দায়িত্ব পালনের সময় তারা পৃথক দুটি ঘটনায় হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে রয়েছে—চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা এলাকার তাওহিদ। তার বয়স ৫ বছর। তার বাবা মো. রায়হান মজুমদার এবং মা সুমাইয়া আক্তার। অপর শিশুটি হলো কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার লামহা। তার বয়স ৬ বছর। তার বাবা মো. জুয়েল এবং মা লিমা আক্তার।

পরে পরিচয় নিশ্চিত করে শিশু দুটিকে নিরাপদে তাদের পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে তারা সবসময় প্রস্তুত রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost