1. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সোনার দামে ভরিতে ৯ হাজার টাকা কমলো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

দেশের স্বর্ণবাজারে স্বস্তির খবর। সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের মূল্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ৯ হাজার ১৩ টাকা।

বাজুস জানিয়েছে, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়।

এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণালংকারের বিক্রয়মূল্য দাঁড়াত ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। নতুন পদ্ধতিতে নির্ধারিত ভ্যাট যুক্ত হওয়ায় মোট মূল্য কমে এসেছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

শুধু সোনাই নয়, রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

উল্লেখ্য, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ওপর ভ্যাট ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হতো। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট ধার্য করা হয়েছে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। ফলে স্বর্ণালংকার ক্রেতারা এখন তুলনামূলক কম দামে সোনা কেনার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost