1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রেষ্ঠ ওসি সম্মাননা পেলেন মাধবপুর থানার ওসি সোহেল রানা

মো. মঈন উদ্দিন উজ্জ্বল, মাধবপুর 
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বা ওসি হিসেবে সম্মাননা পেয়েছেন হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা।

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার তারেক মাহমুদ আনুষ্ঠানিকভাবে ওসি সোহেল রানার হাতে সম্মাননা তুলে দেন।

পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার, পলাতক আসামি গ্রেফতার, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এই অর্জনে মাধবপুর থানার পুলিশ সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি সোহেল রানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং জনসেবায় একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন মাধবপুর থানার এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost