1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মোঃ সাব্বির কাজী,রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল স্কেলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে রাঙ্গাবালী থানার ছোট বাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হৃদয় (৩০) ও তার স্ত্রী মোসাঃ ঈশিতা (২১)। তাদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে।

​পুলিশ সূত্রে জানা যায়, ৭ অক্টোবর রাঙ্গাবালী থানার এসআই (নিঃ) মোঃ গোলাম কুদ্দুস ও সঙ্গীয় ফোর্স মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে চতলাখালী চৌরাস্তা থেকে মাদক ব্যবসায়ী মোঃ হৃদয়কে আটক করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয়ের স্ত্রী ঈশিতা একটি সাদা টিস্যু কাপড়ের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

​এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোসাঃ ঈশিতার হেফাজত থেকে ১৪০ গ্রাম গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার টাকা) এবং মাদক মাপার কাজে ব্যবহৃত একটি সাদা রঙের ডিজিটাল স্কেল জব্দ করা হয়।

​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ হৃদয়ের বিরুদ্ধে এর আগেও রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

​এ ঘটনায় রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রাঙ্গাবালী উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost