1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত চিংড়িগুলো বিনষ্ট করা হয়।
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কালিয়াকৈর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন ও অফিস সহকারী আশানন্দ।
অভিযানে জেলি পুশ করা ১২ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়।
‎উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা বলেন, কেমিক্যাল মিশ্রিত জেলি পুশ করা চিংড়ি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বাজার থেকে মাছ কেনার সময় ক্রেতাদের ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মাছ কেনার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, জনস্বার্থে ভেজাল ও ক্ষতিকর উপায়ে মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost