মোঃ আরাফাত আলি, মহেশপুর ঝিনাইদহ।
২৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

 

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেন এবং একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের মধ্যে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কৃষকদের সারের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এবং পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

৩

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

কালিয়াকৈর সফিপুরে মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান

৫

গৌরনদীর মাহিলাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল গোমস্তার নির্বাচনী উঠান বৈঠক

৬

বহিষ্কৃত নেতা নিজাম পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপ প্রবাসী যুব নেতা আবদুল মান্নানের তীব্র নিন্দা

৭