মোঃ উজ্জ্বল হোসেন শান্ত, ঢাকা।
২৯ অক্টোবর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণখানের নর্দাপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান, ৩ ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙচুর

দক্ষিণখানের নর্দাপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান, ৩ ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙচুর

 

রাজধানীর দক্ষিণখানের নর্দাপাড়া এলাকায় অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনের অতিরিক্ত অংশের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে তিনটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার পাশাপাশি চারটি বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়েছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে রাজউকের উচ্ছেদকারী দল অংশ নেয়। এ সময় শ্রমিক ও বুলডোজারের সাহায্যে তিনটি ভবনের নকশাবহির্ভূতভাবে নির্মিত অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ডেসকোর চারটি বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অমান্য করে ভবন নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবন নির্মাণে নিয়ম-নীতি অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

‎ফরিদগঞ্জে পুলিশের কড়া নিরাপত্তায় যুবদলের পৃথক পৃথক,ভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

কালিয়াকৈরে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় জরিমানা

৩

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

কালিয়াকৈর সফিপুরে মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান

৫

গৌরনদীর মাহিলাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল গোমস্তার নির্বাচনী উঠান বৈঠক

৬

বহিষ্কৃত নেতা নিজাম পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপ প্রবাসী যুব নেতা আবদুল মান্নানের তীব্র নিন্দা

৭