admin
২৮ জুন ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া সদর উপজেলার ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ জুন ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, খাদ্য তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে দেখা যায়, কাঁচা মাছ ও মাংসের সঙ্গে একই ফ্রিজে টক দই ও মসলাজাতীয় খাদ্য সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া নষ্ট ও ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুত করা হচ্ছিল। রেস্টুরেন্টের কিচেন ও স্টোররুমে ইঁদুর ও টিকটিকির অবাধ বিচরণ এবং তাদের মলমূত্র খাদ্য সংরক্ষণের বিভিন্ন সরঞ্জামে ছড়িয়ে থাকতে দেখা যায়।

এসব অনিয়ম ও অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইন কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নারায়ণ সরকার নয়ন

১

জামালপুরে মৃধাপাড়ায় অনুমোদনহীন ৪ তলা ভবন নির্মাণ বন্ধে পৌরসভার আইনী নোটিশ

২

আশুলিয়ায় দুই কোটি টাকা আত্মসাৎ, ১৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

৩

চিকিৎসকদের দক্ষতা ও দেশপ্রেম জাতির গর্ব: স্বাস্থ্যমন্ত্রী

৪

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৫

শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক ১

৬

গাজীপুর ১ আসনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল,নগদ অর্থ ও শাড়ি কাপড় বিতরণ

৭

জামালপুরে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেড জিরো ডিসচার্জ ইটিপি প্ল্যান্ট স্থাপন কাজের শুভ উদ্বোধন

৮