শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক শ্রী নারায়ণ সরকার (নয়ন)।
তিনি মাধবপুর উপজেলা ভিডিও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, সাবেক রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাবের মাধবপুর উপজেলা শাখার সদস্য সচিব, দৈনিক চট্টগ্রাম এক্সপ্রেসের সম্পাদক এবং দৈনিক ভোরের ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় শ্রী নারায়ণ সরকার নয়ন বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। এ উৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে।
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান। পাশাপাশি উৎসবটি যেন সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
পরিশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য করুন