মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর
২৫ অক্টোবর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কচুয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়াজী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কচুয়া থানাধীন দোয়াটি এলাকার একটি সেতুর ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোঃ রুহুল আমিনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় জুয়েল মিয়াজীকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক জুয়েল মিয়াজী কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়ির আবুল খায়েরের ছেলে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় মামলা করা হয়েছে। পরে রোববার (২৫ অক্টোবর) তাঁকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষা নয় কর্মের ব্যবস্থা করলেন জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা খান

১

৭ নভেম্বর উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির রচনা প্রতিযোগিতার আহ্বান

২

সুজানগরে বিএনপির সমাবেশে ৭ শতাধিক লোক নিয়ে উপস্থিত সুলতানা রহমান কেয়া

৩

ভোট না দিলে ‘দ্বিতীয় হলোকাস্ট’! নেতানিয়াহুর এআই ছবি ঘিরে তোলপাড়

৪

অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স ২১৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ

৫

স্বাধীন বাংলাবাজার যুব সংগঠনের নতুন কমিটি গঠন সভাপতি নজরুল সম্পাদক রিয়াদ

৬

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

৭

গৌরনদীতে বাটাজোর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রাছেল ফরাজীর উঠান বৈঠক অনুষ্ঠিত

৮

শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল

<