বরিশালের গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মোঃ রাছেল ফরাজীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ উঠান বৈঠক শুরু হয়। বৈঠকে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকের আয়োজক ছিলেন মোঃ রাছেল ফরাজী। তিনি ৬ নম্বর বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রতà§