মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর
২৫ অক্টোবর ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

 

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ করা হয়েছে। দুপুর থেকে হাজীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল এবং দাহ্যবস্তু জব্দ করা হয়।

এদিন ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নির্দেশনায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জ বাজারে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাজীগঞ্জ বাজারস্থ ট্রাকরোড ও স্বর্ণকার পট্টিতে দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা ও ২ কার্টুন আতশবাজি, রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতিসহ বিপদজনক দাহ্যবস্তু বস্তু জব্দ এবং দাহ্যবস্তু বিস্ফোরক পà